ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আজকের গুরুত্বপূর্ণ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলার সংবাদ
  7. ওপার বাংলা
  8. খেলার খবর
  9. গ্যাজেট
  10. চাকরির খবর
  11. চাকরির খোঁজ
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. ধর্ম পাতা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

নগরীর মহাজনপট্রি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় যাবার পথে হামলার শিকার গোলাপগঞ্জের তরুণ

Today Sylhet24
অক্টোবর ৩১, ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর মহাজনপট্রিস্থ বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে গোলাপগঞ্জের এক তরুণ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। আহত তরুণের নাম ত্বোহা আহমদ। তিনি গোলাপগঞ্জের দক্ষিণ বাঘার মো: ফারুক উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার(৩০ অক্টোবর) রাত ৯ ঘটিকার সময় সিলেট নগরীর মহাজনপট্রিস্থ বাবার ব্যবসা প্রতিষ্ঠান সোয়াইব ব্রাদার্স থেকে ত্বোহা আহমদ সোবহানিঘাট নিজের বাসায় যাচ্ছিলেন৷ স্থানীয় কাস্টঘর সংলগ্ন স্থানে পৌঁছামাত্র কয়েকজন মুখোশধারী ত্বোহার গতিরোধ করে এবং তার ওপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী শাহেদ আহমদের নেতৃত্বে ফাহিম আহমদ ও পাবেল আহমদ অনুসারীরা তাকে ঘিরে ধরে হামলা করে।

হামলাকারীরা ত্বোহা আহমদকে মাটিতে ফেলে দেয় এবং এলোপাতাড়ি মারধর করে। এতে তার হাত,মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে। ত্বোহার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত ত্বোহা আহমদকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ব্যবসায়ী সমাজের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। জানা যায়, ত্বোহা আহমদের বড় ভাই শিহাব আহমদ ছাকিবের সাথে হামলাকারীদের পূর্ব বিরোধ ছিল। হামলাকারীরা প্রায় সময় ত্বোহার কাছে শিহাব আহমদের সন্ধান চাইতো। শিহাবকে না পেয়ে ত্বোহাকে নানা সময় হয়রারি করতো তারা। গতকাল হঠাৎ তারা ত্বোহার উপর হামলা করে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Uncategorized সর্বশেষ